আজ , , ,

বাংলাদেশের মানুষ এখন সৎ-দক্ষ নেতৃত্বের অপেক্ষায়: এ্যাড. মোয়াজ্জেল হোসেন হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জন-আকাংক্ষার শান্তিময় ইনসাফপূর্ণ দেশ গড়তে নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই জন-আকাংক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৩১ মে) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম হলে রুমে শরীয়তপুর জেলা জামায়াত আয়োজিত জেলা, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শাখা আমীরদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। মানবরচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সবার চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য জেলা জামায়াতের আমির অধ্যক্ষ, মোহাম্মদ আবদুর রব হাশেমীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন-ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাও. খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেতারেশ কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: আজহারুল ইসলাম, ফরিদপুর অঞ্চল টিম সদস্য এ্যাড. আজমল হোসাইন ও ফরিদপুর জেলা নায়েবে আমীর আবু হারিচ মোল্লা।
শরীয়তপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মাসউদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা কেএম মকবুল হোসাইন, জেলা শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, সহকারী সেক্রেটারি মো: শহিদুল ইসলাম প্রমূখ।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar