আজ , , ,

গোসাইরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে আট বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম রাহাত (৮)। সে একই উপজেলার সামন্তসার ইউনিয়নের বকসম পট্রি গ্রামের রাজন মোল্যার ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটি তার নানা বাড়িহাটুরিয়া বেড়াতে এসে বেলা ১১টার দিকে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে যায়। সবাই বাড়ি ফিরলেও রাহাত না ফেরায় খোঁজাখুজি শুরু হয়। বেলা ১২টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে গোসাইরহাট থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট রেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar