আজ , , ,

শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর এলাকার পাশে রেললাইনের উপর ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই তারা রেললাইনে একটি ছিন্ন-বিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি মধ্যবয়সী একজন পুরুষ।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা রেললাইন পার হচ্ছিলাম, তখনই দেখি শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সম্ভবত সকালের কোনো ট্রেনে কাটা পড়ে ঘটনাটি ঘটে। তাকে চেনার কোনো উপায় নেই, মনে হচ্ছে মানসিকভাবে অক্ষম কেউ হতে পারে।”
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, “ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। লাশের অবস্থা এমন যে সনাক্ত করা কঠিন। আমরা পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।”

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar