আজ , , ,

শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন ও চরজানাজাত ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (০৯ মে) বিকাল পাঁচটার দিকে শিবচর উপজেলা ক্লাবের সামনে শিবচরের পদ্মা নদীর তীরবর্তী লোক ও ছাত্র পরিষদ মানববন্ধনে অংশগ্রহণ করে ।
কাঁঠালবাড়ি ইউনিয়নের নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি বালু উত্তোলন চলতে থাকে তাহলে বর্তমানে এই এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে।
প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বালু উত্তোলন করা বন্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar