আজ , , ,

শরীয়তপুরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই

শরীয়তপুরের নড়িয়া উপজেলার গোলার বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪ টায় উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে গোলার বাজারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার লতিফ ঢালী বলেন, বেচাবিক্রির জন্য দোকানে অনেক টাকার মাল উঠিয়েছিলাম। বেচাবিক্রির পরে অনেক মালামাল দোকানে ছিল। আগুনে সব পুড়ে গেল।
ব্যবসায়ী শম্ভু মন্ডল বলেন, হঠাৎ শুনি বাজারে আগুন লাগছে। দৌড়ে এসে দেখি আমার পুরো দোকান আগুনে পুড়ে যাচ্ছে। কিছুই বের করতে পারি নাই।
নড়িয়া উপজেলা ফায়ার ব্রেকার আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনুমানিক ধারনা করা হচ্ছে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar