আজ , , ,

ভেদরগঞ্জে ৬ মণ জাটকা, ট্রলার, জালসহ চায়না দোয়ারী জব্দ

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পরিবহনের সময় ৬ মণ জাটকা ইলিশ, একটি ট্রলার, ৮ হাজার মিটার কারেন্ট জালসহ ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে ।
রবিবার (২৭ এপ্রিল) সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকায় পদ্মার নদী থেকে মাছসহ ট্রলার ও ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল ইমরান জানান, চাঁদপুর থেকে ভেদরগঞ্জের উদ্দেশ্যে জাটকা পরিবহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টা থেকে নদীতে অভিযান চালাই। পরে ৫টার দিকে সন্দেহভাজন একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে জেলেরা দ্রুত ট্রলারটি চালিয়ে যায়। আমরা ট্রলারটি পিছু ধাওয়া করলে তারা ট্রলার তীরে রেখে পালিয়ে যায়। এ সময় ওই ট্রলার থেকে ৯ ইঞ্চির ছোট ইলিশসহ ৬ মণ জাটকা ঊদ্ধার করা হয়।
পরে জব্দ করা মাছ গুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ট্রলারের বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


১৩ ডিসেম্বর ২০২৪

রাসেল’স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে আক্রান্ত ব্যক্তি

www.hongkar.com |
dailyhongkar