আজ , , ,

সখিপুর থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে সখিপুর থানার সম্মেলন কক্ষে ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম (সেবা)। সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল। এ সময় উপস্থিত ছিলেন থানার সকল কর্মকর্তা, পুলিশ সদস্যগণসহ সখিপুর থানার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর পূর্বে পুলিশ সুপার সখিপুর থানার বার্ষিক পরিদর্শন করেন। এ ছাড়াও সন্ত্রাস, মাদক, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার, যৌতুক নিরোধ সংক্রান্তে সচেতনা বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card


২৯ আগস্ট ২০২৬

এদেশে সরকার আসে সরকার যায় কিন্তু শ্রমিককের ভাগ্যের পরিবর্তন হয় না: আতিকুর রহমান

www.hongkar.com |
dailyhongkar