আজ , , ,

মায়ের মরদেহ রেখে এসএসসি গণিত পরীক্ষা দিল শরীয়তপুরের মুন্নি

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে মুন্নি আক্তার চরমাইজারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। মুন্নিরা পাঁচ ভাই ও দুই বোন। সাত ভাইবোনের মধ্যে সবার ছোট মুন্নি ছিলেন মায়ের একান্ত সঙ্গি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার মা জুলেখা বেগম। অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব ছিল মূলত মুন্নির উপরেই।
কিন্তু সোমবার ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতেই মারা যান জুলেখা বেগম। বুকভরা কান্না, চোখভরা জল আর অগাধ বেদনার মাঝেও মুন্নি দেখালেন অভূতপূর্ব মানসিক দৃঢ়তা। মায়ের নিথর দেহ বাড়িতে রেখেই তিনি অংশ নেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা গণিত বিষয়ে।
গরিবের চর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “সকালে স্কুল গেটের সামনে একটি মেয়েকে ভ্যানে বসে কাঁদতে দেখি। পরে জানতে পারি তার মা রাতেই মারা গেছেন এবং সে মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিতে এসেছে। আমি তাকে শান্তনা দিয়ে হলরুমে বসাই এবং পুরো সময়টিতে তাকে সাহস জুগিয়েছি। তার দায়িত্ববোধ ও পড়াশোনার প্রতি নিষ্ঠা দেখে আমি অভিভূত। “পরীক্ষা শেষে সে বাড়িতে গেলে তার মায়ের দাফন হবে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar