আজ , , ,

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শরীয়তপুর পৌরসভা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম গণহত্যা আগ্রাসনের প্রতিবাদে ফুসে উঠেছে শরীয়তপুরের সর্বস্তরের জনগণ। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাকান্ড বন্ধের আহবান জানায় শরীয়তপুরবাসী।
সোমবার (৭ এপ্রিল) আসর নামাজের পর উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সডক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সভা করে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। গণহত্যা বন্ধ কর, আলআকসা আমাদের গর্ব এমন নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চল টীম সদস্য ও সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমী, শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবী আমির কে এম মকবুল হোসাইন, শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারী শহিদুল ইসলাম, জেলা জামায়াত ইসলামীর শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন, শরীয়তপুর সদর থানা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন, শরীয়তপুর পৌরসভা জামায়াতের আমির আব্দুর জব্বার মীর, সেক্রেয়ারী মিজানুর রহমান পাহাড় প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ কেন? ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে ইসরায়েল বাহিনীর বর্ববরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট জোর দাবি জানাচ্ছি।
সমাবেশ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar