আজ , , ,

ডামুড্যায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

শরীয়তপুরের ডামুড্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার আবু, উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু নাঈম নাবিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, কৃষি কর্মকর্তা রাজিব বসু সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar