আজ , , ,

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদ করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে নবগঠিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হয়েছে আলহাজ্ব হাবিবুর রহমান তালুকদার রতন।
কমিটির অপর ১০ সদস্য হলেন, আলহাজ্ব আবুল হাসেম ঢালী, কামরুল হাসান ভুট্টো মজুমদার, মোঃ আসলাম হোসাইন মাঝি, বিএম মোস্তাফিজ, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ, আক্তার হোসেন রাড়ী, মাহাবুবুর রহমান হিরু, দুলাল সরদার মোঃ জাকির হোসেন তপাদার ও সরদার আনিসুর রহমান স্বপন।
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দ। এর পূর্বে নবাগত কমিটির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন ঢাকা থেকে সড়ক পথে ভেদরগঞ্জের সীমানায় পৌছলে মোটর সাইকেল শোভাযাত্রাসহ তাকে বরণ করে ভেদরগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা হাবিবুর রহমান রতনকে আহবায়ক করে কমিটি ঘোষনা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মিয়া নুর উদ্দিন অপুকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar