আজ , , ,

ডামুড্যায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শাহ্ আলম সিদ্দিকী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনুর আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্তসহ আরও অনেকেই।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শাহ্ আলম সিদ্দিকী বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পিতা-মাতাসহ সকলকে সচেতন হতে হবে। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে যেন বাদ না যায়। তিনি আরও বলেন, আগামী ১৫ মার্চ উপজেলার ১৯৩ টি কেন্দ্রে ১৪ হাজার ৪৩০ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar