আজ , , ,

ডামুড্যায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচাও প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে ডামুড্যা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিচুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত, আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সী, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন দায়িত্বে থাকা আবু দাউদ সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় উপজেলা ফায়ার সার্ভিস কর্মী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির মহড়া প্রদর্শন করেন।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar