শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেন্সাস বালার বাজার এলাকায় স্থানীয় জনতা ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার রাত ১১টার দিকে সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-দক্ষিণ কেরানীগঞ্জ, ছোট কুশিয়ার বাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৬৫), একই থানার ফজলুল হক চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারাবীর নামাজের সময় চরসেন্সাস ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় ওই দুই ব্যক্তিকে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় জনতা আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল এসে পরিস্থিতি শান্ত করে, আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা দুজনই মানষিক ভাসাম্যহীন। তাদের মধ্যে সোহাগ চৌধুরীকে স্থানীয় তার আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য জনের পরিবারের সাথে যোগাযোগ করছে পুলিশ তারা এলে তাকে বুঝিয়ে দেয়া হবে।