আজ , , ,

ডামুড্যায় মাদক কারবারির বাড়িতে ছাত্র জনতার হামলা ভাংচুর

ডামুড্যা পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বরের পিছনে মাদক ব্যবসায়ী আলমগীর হাওলাদার এর বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী।
এ সময় উত্তেজিত জনতা হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। সোমবার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তুষার বলেন, কয়েক জন মুরব্বি ছাত্রদের নিয়ে রমজান মাসে অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য ওই বাড়িতে যায়। এ সময় মাদক কারবারি আলমগীর ও তার ছেলে সোহেল তাদের সাথে উত্তেজিত হয়ে উঠে। মহিলারা তাদের উপর মরিচ গুড়া নিক্ষেপ করে। সেই সাথে দেশীয় অস্ত্র নিয়ে জনতাকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা সংগঠিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়।
আলমগীর হাওলাদার বলেন, হামলাকারীরা আমাদের কবুতর, মুরগীর ফার্ম ভাংচুর ও লুটপাট করে। এ সময় ১০০ টি কবুতর, ৫০ টি মুরগী, ১০০ টি কোয়েল পাখি ও ৩ টি ছাগল লুট করে নিয়ে গেছে তারা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, ডামুড্যা পৌর এলাকার ২ নং ওয়ার্ডেও মাদক কারবারি আলমগীর হাওলাদারের বাড়িতে স্থানীয় উত্তেজিত ছাত্র জনতা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এবং মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে তিনটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। মাদক কারবারী সোহেল ও তার বাবা আলমগীর হাওলাদার কবুতর ও মুরগীর ফার্মের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar