আজ , , ,

কীর্তিনগর যুব-সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শরীয়তপুর সদর উপজেলায় কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে কির্ত্তীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী সিদ্দিকুর রহমান বলেন, আমাগো পোলাপান বিদেশ থেকে আমাদের জন্য সাহায্য পাঠায়। আমরা তাদের জন্য দোয়া করি। অনেক ভালো থাকুক তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার দবির উদ্দিন মোল্লা।
কীর্তিনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাস্টার বিপ্লব হোসেন কাজী, দীন ইসলাম হাওলাদার, ইসহাক মাদবর, নুরুল আমিন হাওলাদার।
সংগঠনের কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, এ এলাকার যুবসমাজের উদ্যোগে অনেক ভালো কাজ করা হয়। কোনো মেয়ের টাকার জন্য বিয়ে দিতে না পারলে তার ব্যবস্থা করা হয়। শীতে গরম কাপড় দেয়া হয়। এই সহযোগিতা যেন আমরা অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।
উক্ত অনুষ্ঠানে দেড়শ দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar