ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শরীয়তপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
ওবিবার (২৩ ফেব্রুয়ারী) শরীয়তপুর জেলা কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
২০২৫-২৬ সেশনের নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাকিব এভিয়েশনএর স্বত্বাধিকারী ও দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব। সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ডামুড্যা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদীয় স্টোর এর স্বত্বাধিকারী মোঃ আতিকুর রহমান কবির।
সহ-সভাপতি হয়েছেন শাব্বির আহাদ ও আবুবকর সিদ্দিক। সহঃ সেক্রেটারী হয়েছেন মাসুম বিল্লাহ ও আলমগীর হোসেন। কোষাধ্যক্ষ হয়েছেন সাইয়েদ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক- মো. ফরিদ বেপারী, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. এমদাদুল হক, পৌর সমাজ কল্যান সম্পাদক মো. মফিজুর রহমান।
গত ১৫ ফেব্রুয়ারি শরীয়তপুরে জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সে কাউন্সিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল ডা. আনোয়ারুল আজীম, শরীয়তপুর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমী।