আজ , , ,

শরীয়তপুরের ডোমসারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জেলা বিএনপি

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ডোমসার দপ্তরী কান্দি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিদের বাড়ি পরিদর্শন করে প্রতি পরিবারের মাঝে ঢেউটিন, তৈরী পোষাক, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, বিএনপি হচ্ছে মানবিক দল। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে এই পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বিএনপি সবসময় দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।
এসময় সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, ডোমসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর ইসলাম মাদবর, ডোমসার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক তপন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar