আজ , , ,

গোসাইরহাট তারুণ্যের উৎসব সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শরীয়তপুর গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে ২০টি ক্যাটাগরিতে মোট ১২টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ উপজেলা কৃষি কর্মতর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাচ্ছের, উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মামুনউর রশিদ, গরীবেরচর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.শামিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক মো. সাহেদ আহমেদ, ছাত্র প্রতিনিধি রাকিবুল হাসান।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar