খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খদ্য নিশ্চিত করণে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এই অভিযান পরিচালনা করেন। এর পূর্বে পালং বাজারে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেছে শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বিএসটিআই প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী।
পালং বাজারের মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী হারু ঘোষের দোকানে ২০ কেজি মিষ্টি ধ্বংস, মক্কা মিষ্টান্ন ভান্ডার থেকে নমুনা সংগ্রহ করা হয়। আংগারিয়া বাজারের দুলাল ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান কালে মিষ্টি প্রস্তুতে ব্যবহৃত তেলের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ও বিএসটিআই ফিল্ড অফিসার নাঈদ আউছারসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অভিযান কালে কর্মকর্তারা জানায়, যে সকল খাদ্যে ভেজাল, কৃত্তিম রং সহ ক্ষতিকর পণ্য ব্যবহার করা হয় তা চিহ্নিত করা হবে। যারা খাদ্যে ভেজার মিশ্রিত করে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। প্রাথমিক ভাবে খাদ্য প্রস্তুকারী কর্তৃপক্ষদের সচেতন করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।