বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপু’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান তালুকদার রতন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হাসেম ঢালী, বিএনপি নেতা আসলাম হোসাইন মাঝি, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাইয়ুম চুন্নু মুন্সী, পৌর বিএনপি নেতা সেকান্দার তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক কামাল রাড়িসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক তালুকদার ও সঞ্চালনা করেন পৌর যুবদলের সভাপতি মোঃ ইস্কান্দার ছৈয়াল।