আজ , , ,

শরীয়তপুরে বই মেলা উদ্বোধন

শরীয়তপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে বুধবার ১২ ফেব্রুয়ারী থেকে শরীয়তপুর শিল্পকলা মাঠে বই মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। ১২ ফেব্রুয়ারী থেকে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও পাবলিকেশন বইয়ের সমাহার নিয়ে মেলার স্টোলে পশরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন বয়সী দর্শক ও পাঠক মেলার স্টোল সমূহ ঘুরে দেখছেন এবং পছন্দের বই সংগ্রহ করছেন।
বই মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ভাষার মাস উপলক্ষ্যে এই বই মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাই একজন ছাত্র বই পড়ে একজন আদর্শ নাগরিক হয়ে নিজকে গড়তে পাড়ে। মানবিক মূল্যবোধ জাগ্রত করার জনই বই পড়ার বিকল্প নাই। মেলা থেকে প্রত্যেকে বই নিয়ে পড়বে বলে আমি আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীন, ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমেদ সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কমকর্তা-কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar