আজ , , ,

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক ৪

অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে মোংলার বিভিন্ন এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শফিকুর রহমান খান (৭২), চাঁদপাই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), বিধান চন্দ্র রায় (৬৬) ও মো. ডালিম (৫২)। এরা সবাই স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী।
মঙ্গলবার সকাল ১০ টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ডালিম, মোঃ শফিকুর রহমান খান, বিধান চন্দ্র রায়কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar