আজ , , ,

ডামুড্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ২৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।
নিরাপদ খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানাযায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে উপজেলার ডামুড্যা পান-সুপারীর হাট এলাকায় অভিযান চালিয়ে হযরত আলীর দোকান থেকে আনুমানিক ২৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এর পর তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং অনুমোদন বিহীন রং ও জেলি ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুত করায় একই বাজারের মফিজ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতে প্রসিকিউশন প্রদান করেন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাসেল নোমান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এসময় ডামুড্যা থানা পুলিশ, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar