আজ , , ,

শরীয়তপুরে যুব কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে শরীয়তপুরে তারুণ্যের উৎসব যুব কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও শরীয়তপুর জেলা পুুলিশের ব্যবস্থাপনায় রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে ফাইনাল খেলায় অনুর্ধ্ব-১৮ ছেলে দল ভেদরগঞ্জ থানা দলকে পরাজিত করে পালং মডেল থানা দল চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে মেয়ে দল নডিয়া থানা দলকে পরাজিত করে পালং মডেল থানা দল চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন সেলিম সিকদার, কালাম মোল্যা, নুরুজ্জামান ও স্বপন।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, (পিপিএম সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। অনুষ্ঠান থেকে উভয় দলের চ্যাম্পিয়ন ও রানার আপদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলায় মানসিক ও শারীরিক গঠন সবল হয়। খেলাধুলার মাধ্যমে আমরা যেমন সুস্থ্য ও সবল থাকব তেমনি বিভিন্ন ধরণের নেশা থেকে দুরে থাকব। তরুণ প্রজন্ম সুষ্ঠ সংস্কৃতি চর্চা ও বিনোদনের মধ্যে থাকবে সরকারেরও সেই প্রচেষ্টা রয়েছে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, খেলায় হারজিত থাকবেই। আজ তোমরা যারা পরাজিত হয়েছে তোমাদের প্রতি শুভ কামনা রইল। আগামীতে তোমরা আরো ভালো কিছু নিয়ে দেশ ও জাতিকে আলোকিত করবে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar