তারণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার সফল বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, সেনা বাহিনীর কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম, র্যাব কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীন, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা, এনএস আই প্রতিনিধি মোঃ জাহিদুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।
বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, আরটিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির, সদস্য সচিব সুভন ও মুখ্য সমন্বয়ক আমিন মোহাম্মদসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ বক্তব্য রাখেন।
সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পলনের জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা সকল বিষয়ে নজদারি রাখার পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেন।