ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরপাইয়াতলী মুন্সী কান্দি গ্রামে সুমাইয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত সুমাইয়া স্থানীয় চরচান্দ উচ্চ বিদ্যালয়ে-২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে মুন্সী কান্দি গ্রামের সাইফুল মোল্যার মেয়ে।
সংবাদ পেয়ে সখিপুর থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা প্রেমঘটিত বিষয়ে এই আত্মহত্যা ঘটতেপারে।
নিহতের মা ববি বেগম জানান, ওর বাবা ঢাকায় থাকে। আমি সকালে ছোট বাচ্চাকে নিয়ে টিকা দেওয়ার জন্য ক্লিনিকে যাই। সেখান থেকে সংবাদ পাই সুমাইয়া ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়েদুর রহমান জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এখনো থানায় মামলা হয়নি।