আজ , , ,

শরীয়তপুরের তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে তৎপরতা শুরু করে দিয়েছে।
এর ধারাবাহিকতায় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও ফরিদপুর অঞ্চল পরিচালক এএইচএম হামিদুর রহমান আজাদ (১ ফেব্রুয়ারী) ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের সাথে বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে শরীয়তপুর তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
শরীয়তপুর-১ (পালং-জাজিরায়) ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুরে) জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম।
এ তিন প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠ চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেন।
জামায়াতের এ ঘোষণায় শরীয়তপুর জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব-উদ্দীপনা শুরু হয়েছে। সোস্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।
জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির একেএম মকবুল হোসেন বলেন, আমাদের তিন জন প্রার্থী জণনন্দিত। তৃণমূলে তাদের চাহিদা আকাশ ছোয়া। আগামী নির্বাচনে শরীয়তপুর তিনটি আসনের মানুষ তাদের প্রিয় প্রার্থীদের ভোট দেয়ার জন্য সদা প্রস্তুত।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar