আজ , , ,

ডামুড্যায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডামুড্যায় আব্দুর রহমান (কালু) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রহমান উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাহাড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া বেপারীর ছেলে। শনিবার রাতে আব্দুর রহমান খাওয়া-দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যান। ভোরে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে গিয়ে আড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার এসআই বিপ্লব কুমার দাস বলেন, রোববার সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar