শরীয়তপুর গোসাইরহাট উপজেলা পরিষদ হলরুম চত্বরে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আলোচনার মাধ্যমে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট, সানিয়া বিনতে আফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাচ্ছের মিয়া, উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাসার, উপজেলা আইসিটি কর্মকর্তা মাঈনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এ বছর ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল গুলো পরিদর্শন করেন।