আজ , , ,

বাগান কমিটির প্রতিবাদে শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক সম্মেলন

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতি গত ১২ জানুয়ারি গঠিত বাগান কমিটির প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটি মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে সমিতির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানায়।
সদর দলিল লেখক সমিতির আহবায়ক আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব আব্দুস সামাদ বেপারী। এসময় সদর দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সিরিয়র দলিল লেখক আব্বাস কোতোয়ালসহ আহবায়ক কমিটির সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান মিলন গাজী, এসএম তারেকুল ইসলাম, এমদাদুল হক, সাইফুল্লাহ সেন্টু, মোঃ মোয়াজ্জেম হোসেন মোল্লা, রুহুল আমিন তালুকদার, আঃ হক মুন্সী, হযরত আলী ঢালী, আবু আলেম মাদবর, মজিবুর রহমান খালাসী আঃ রাজ্জাক মোল্লা, শেখ নুর মোঃ বাবুল উপস্থিত ছিলেন।
বাগানে বসে গঠন করা কমিটিকে প্রত্যক্ষান করে সাধারণ দলিল লেখকদের নিয়ে অচিরেই আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি গঠনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar