যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় তরুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মালাকার, জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক সৈয়দ ফয়সাল, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা এবং অংশগ্রহণকারী বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকমন্ডলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। ভলিবল প্রতিযোগিতায় শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে হারিয়ে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন ইবনে তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ভলিবল প্রতিযোগিতায় ৪ টি প্রতিষ্ঠান থেকে ৪০জন এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।