ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে চলতি মাসেই অনুষ্ঠিত হবে তারণ্যের উৎসব ২০২৫।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মাহমুদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দীন, হাবিব উল্লাহ কলেজ এর অধ্যক্ষ মমিনুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলার সকল কলেজ, স্কুল, মাদ্রাসার প্রধানগণ ও ৫ জন করে শিক্ষার্থী।
এর পূর্বে একই স্থানে জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা ও শীতকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর উক্তি “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে আমরা আজ থেকেই জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলার ওয়ার্ড পর্যায় থেকে তারণ্যের উৎসব-২০২৫ পালনের উদ্যোগ গ্রহণ করেছি। এ সমাবেশের লক্ষ হচ্ছে আমাদের তরুন প্রজন্ম কেমন পরিবার চ্য়া? তারা কেমন প্রতিষ্ঠান চায়? এবং কেমন দেশ চায় এটাই আমরা উপজেলা থেকে জেলায় এবং জেলা থেকে জাতীয় পর্যায় তুলে ধরবো।