আজ , , ,

শরীয়তপুরে সমাজ সেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর ওয়াকাথন, সহায়তা চেক, হুইল চেয়ার ও কল্যাণ মূলক সেবা প্রদান, রাষ্ট্রগঠনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্যের প্রত্যাশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য’র সভাপতিত্বে মুক্ত আড্ডায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সানাউল্লাহ মোহাম্মদ আল বিধান।
বক্তব্য রাখেন রাজনৈতিক প্রতিনিধি মোঃ মোফাজ্জেল হোসেন ফকির, ডাঃ মাওলানা আব্দুস সাত্তার, সাংবাদিক প্রতিনিধি মো: আবুল হোসেন সরদার, প্রবীণ প্রতিনিধি আব্দুস সামাদ বেপারী, এনজিও প্রতিনিধি শামীম খন্দকার। এর পূর্বে জেলা শিল্পকলা মাঠ থেকে ওয়াকাথন শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। আড্ডা শেষে পুরস্কার ও উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar