শরীয়তপুর সদর উপজেলায় কির্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার কির্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে কির্ত্তীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী রাহিলা বলেন, অনেকের দ্বারে দ্বারে ঘুরছি কেউ কম্বল দেয়নি। এই ঠান্ডায় কম্বলডা পাইয়া ভালো হলো। অনেক ভালো থাকুক তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কির্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার দবির উদ্দিন মোল্লা।
কির্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম হাওলাদার, মেম্বার সিরাজ হাওলাদার, ইউনুস মাদবর, আ: খালেক মির, নুরুল আমিন হাওলাদার, মো. মোশাররফ হোসেন, আবুল হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।