আজ , , ,

বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের সাথী ও আলেমদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের সাথী ও আলেম ওলামাদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় জমিয়তে উলামায়ে ইসলাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো: শফিউল্লাহ খান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে তাদের মানববন্ধনের প্রতিপাদ্য ছিল, “রাতের আঁধারে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতে কর্মরত নিরীহ তাবলীগ জামাতের সাথী ও আলেম-ওলামাদের উপর সাদপন্থী সন্ত্রাসী কর্তৃক নিশংস হামলা ও হত্যার প্রতিবাদে মানবন্ধন শেষে মানবন্ধনকারীরা জেলা প্রশাসক বরাবর এক স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে ইজতেমার মাঠ প্রস্তুতি কাজে অবস্থানরত ঘুমন্ত আলেম-ওলামা ও তাবলীগী সাধারণ সাথীদের ওপর সাদপন্থী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে নির্মম ভাবে চারজনকে হত্যা ও শত শত তাবলীগের সাথীদের আহত করেছে।
বিগত ২০১৮ সালেও তারা একইভাবে সন্ত্রাসী কায়দায় গেট ভেঙে টঙ্গীর ময়দানে ঢুকে শতশত আলেম ওলামা মাদ্রাসার ছাত্র এবং তাবলীগের সাধারণ সাথীদেরকে নির্মমভাবে হত্যা ও আহত করে। এটা এখন স্পষ্ট প্রতিয়মান যে সাদপন্থী সন্ত্রাসীরা দাওয়াত ও তাবলীগের নামে দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরা বর্তমানে পরাজিত শক্তির দোসর হিসেবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এখনই এদেরকে কঠোর হস্তে দমন না করলে দেশ, জাতি ও ইসলাম অপূরণীয় ক্ষতির সম্মুক্ষিন হয়ে পড়বে।
মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি শরীয়তপুরের সর্বস্তরের জনতার প্রাণের দাবি সাদপন্থী সন্ত্রাসীদের দাওয়াত ও তাবলীগের নামে সকল কাজের কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা এবং টঙ্গীর ময়দানে নির্মমভাবে হত্যাকারী খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিউল্লাহ খানসহ মানববন্ধনে উপস্থিত ছিলেন শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, হেফাজতে ইসলাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ উসমানী, তাবলীগি মারকাজ মসজিদ শরীয়তপুরের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন, হেফাজতে ইসলাম শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইদ্রিস কাসেমী, শরীয়তপুর ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মুঈনুউদ্দিন কাসেমী।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar