গোসাইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে।
গোসাইরহাট উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। এরপর সকাল সাড়ে নটায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ৭১ এ নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এর আগে সকাল আটটার দিকে গোসাইরহাট উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়, পরে দশটার দিকে একটি র্যালি বিএনপি কার্যালয় থেকে শুরু করে গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে তিনটায় বিএনপি ও তার অঙ্গসংগঠন আলোচনা সভা করে। মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধার ফুল দিয়ে অভিভাদন জানানো হয়। প্রত্যেক মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এর আগের রাতে সরকারী বেসরকারী অফিস সমূহে আলোক সজ্জা করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, আহমেদ সাব্বির সাজ্জাদ, সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), সানিয়া বিনতে আফজল, উপজেলা কৃষি কর্মকর্তা, মো. সাহাবুদ্দিন আহমেদ, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম, উপজেলা বিএনপি’র সভাপতি তারিক আজিজ মোবারক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান, যুদ্ধকালীন কমান্ডার ইকবাল আহমেদ বাচ্চু, উপজেলা জামাতের আমির মো. নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি কে,এম সাইফুল্লাহ (কাওসার) উপজেলা ছাত্রদল নেতা মো. জোনায়েদ ঢালী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, শামসুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে গোসাইরহাট উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আলমগীর হোসেন সরদারের নেতৃত্বে একটি মিছিল গোসাইরহাট বাজার প্রদক্ষিণ করে ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।