মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় ডামুড্যা উপজেলার তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ মাইনউদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বেপারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকি, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।