আজ , , ,

শরীয়তপুরের সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারী গ্রেফতার

শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডামুড্যা থানার একটি বিস্ফোরক আইনের মামলায় রোববার দুপুরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানা সূত্র জানায়,শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন বাচ্চু ব্যাপারী। গত ৫ আগষ্ট সরকার পতনের পর সংসদ সদস্যর সাথে বাচ্চু ব্যাপারীও পলাতক ছিলেন। রোববার শরীয়তপুর সদরের পালং মডেল থানা ও ডামুড্যা থানার পুলিশ বাচ্চু ব্যাপারীর পৌরসভার চরপালং এলাকার বাড়িতে অভিযান চালায়। দুপুর ১টার দিকে বাড়ির একটি ঘর থেকে তাকে আটক করা হয়। পরে ডামুড্যা থানার দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত ১২ নভেম্বর ডামুড্যার আকালবরিশ এলাকায় সড়কের পাশে ব্যাগে থাকা অবস্থায় কয়েকটি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ডামুড্যা থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,বিস্ফোরক আইনে করা মামলাটিতে তাৎক্ষনিক কোন আসামীর নাম উল্লেখ করা যায়নি। বিভিন্ন ভাবে তদন্ত করে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য ও সন্দেহভাজন হিসেবে বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar