গোসাইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোসাইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজাল, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন বাচ্চু ছৈয়ালসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর, গোসাইরহাট ফায়ার সার্ভিসের মিল্টন ও সাইফুল।
এছাড়াও সামন্তসার ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রব সরদার, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক মিয়া, যুবদল নেতা মজনু, জামাত নেতা, সাধারণ ছাত্রজনতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে যখন বাংলাদেশ বিজয়ের দারপ্রান্তে তখনই হত্যা করা হয় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের। ইতিহাসের এক অন্যতম দিন হিসেবে সারাদেশে রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালন করা হচ্ছে।