শরীয়তপুরের ডামুড্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে কোরআন তেলওয়াত ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ,দা,) মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল হাই।