আজ , , ,

ভেদরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভাসানী, সাংবাদিক হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পারভেজ রহমান সেলিম, পিআইও হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিগণ।
এর পূর্বে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মোজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, আমাদের দেশকে মেধাশুণ্য করার জন্য সেদিন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিলো। এবার বৈষম্য বিরোধী আন্দোলনেও মেধাবীরা জীবন দিয়ে আমাদের নতুন মুক্তি এনে দিয়েছে। আমরা সকল ভেদাভেদ ও বৈষম্য দূর করে উন্নত নতুন বাংলাদেশ নির্মাণ করে তাদের রক্তে প্রতি শ্রদ্ধা জানানো হবে আজকে এ দিনের অঙ্গিকার।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar