শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে “সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। সেমিনারে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, আঃ মান্নান, সহকারী পরিচালক মোঃ সাইফুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম তুলে ধরে মাঠ পর্যায়ে এর সফল বাস্তবায়নের কর্মকৌশল ও সঠিক প্রয়োগের দিকগুলো নিয়ে বক্তারা আলোচনা করেন।