আজ , , ,

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের নতুন আইন কর্মকর্তাগণ

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের জন্য নতুন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর স্বাক্ষরিত এক বার্তা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্রের অনুলিপি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত সহ সকল বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মনিরুজ্জামান দিপু। একই আদালতের জন্য অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন এডভোকেট জাফর ইকবাল, এডভোকেট মৃধা নজরুল কবির ও এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছেন এডভোকেট কামরুল হাসান, এই আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন এডভোকেট রুহুল আমিন।
জেলা ও দায়রা জজ আদালতে সহকারি পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন এডভোকেট সেলিম আহমেদ, এডভোকেট এনামুল হক, এডভোকেট সুলতান নাসির, এডভোকেট মনিরা আক্তার, এডভোকেট সাখাওয়াত মোল্লা, এডভোকেট সহিদুল ইসলাম, এডভোকেট আনোয়ার হোসেন ও সাদিয়া আফরিন।
আইন মন্ত্রনালয়ের উপ-সলিসিটর সানা মো: মাহরুফ হোসাইন গত ১০ ডিসেম্বর আইন কর্মকর্তা নিয়োগ পত্রে স্বাক্ষর করেন। নতুন নিয়োগ প্রাপ্ত আইন কর্মকর্তাগণ অবিলম্বে তাদের কার্যক্রম শুরু করবেন বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar