আজ , , ,

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনকল্যাণে কাজ করবে: শরীয়তপুর জেলা প্রশাসক

শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেছেন, আমরা সরকারি কর্মকর্ত-া কর্মচারী আমরা জনগণের সেবক। আমাদের সকলের নিজ দায়িত্ব জনকল্যাণে কাজ করা। আমরা সবাই মিলে কাজ করে অনুন্নত শরীয়তপুর জেলাকে উন্নত জেলায় পরিনত করবো এই হবে আমাদের সকলে প্রত্যয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১ টায় ডামুড্যা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ মাইনউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকী, ওসি হাফিজুর রহমান মানিক, জেলা জামায়াত ইসলামের নেতা কাজী ইলিয়াস, পৌরসভা আমির আতিকুর রহমান কবির, যুবদল সভাপতি মোঃ উজ্জ্বল সিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের মাঝে ভূলক্রুটি থাকলে তা সংশোধন করার সুযোগ দিবেন। আমরা নিজের মতো করে সংশোধন করে নিবো। সংশোধন নাহলে সাংবাদিকরা লিখবেন, আপনারা বলবেন আমি ব্যবস্থা নিবো। মনে রাখবেন আমরা সবাই নিজে বদলালে আমাদের পরিবার, সমাজ এমনকি দেশ বদলে যাবে।

Share this news as a Photo Card


২৭ জানুয়ারি ২০২৬

জনবল সংকট ধুঁকছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

www.hongkar.com |
dailyhongkar