আজ , , ,

চিকন্দীতে খাল দখল করে স্থাপনা নির্মাণ

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দীতে খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি দখলদার মহলের বিরুদ্ধে। খালটি দখল হয়ে গেলে বিপাকে পড়বে কৃষক ও জলাবদ্ধতা সৃষ্টি হবে কৃষি জমিতে। খালটি পুরোপুরি দখল হওয়ার আগেই দখল মুক্ত করতে এলাকাবাসী দাবী করেছে।
এলাকাবাসী ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে চিকন্দী ইউনিয়নের পশ্চিম আটপাড়া বাজার। চিকন্দীর সাথে যোগাযোগ সড়কের পূর্ব পার্শ্বে রয়েছে স্থানীয় এমদাদ মোল্যা, লিয়াকত মাদবর ও আনোয়ার মোল্যার বাড়ি। সড়কের অপর পাশ দিয়ে চলে গেছে কীর্তিনাশা নদীর শাখা খাল। খালটি কৃষি জমির পানি নিস্কাসনের একমাত্র মাধ্যম। কৃষি ফসল হাট-বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যমও এই খালটি। সেই খালটির প্রবাহ বন্ধ করে প্রভাবশালী এমদাদ মোল্যা, লিয়াকত মাদবর ও আনোয়ার মোল্যারা তৈরী করছে ব্যবসা প্রতিষ্ঠান। এমনি ভাবে খাল দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানায়, সচল খালটি দখলদারদের কারণে অচল হতে চলেছে। এর প্রভাব পড়বে কৃষিতে। জলবদ্ধতা সৃষ্টি হবে। পাশাপাশি কৃষি ফসল বহন ও পানি নিস্কাসণ বন্ধ হয়ে যাবে। কৃষি জমি ও কৃষকদের বাঁচাতে হলে খালটি দখলমুক্ত করা জরুরী।
খালের দখলদার এমদাদ মাদবর ও অন্যান্যরা জানায়, যাদের জমির বরাবর খাল তারাই দখল করছি। সরকার যখন খাল খনন শুরু করবে তথন আমাদের স্থাপনা সরিয়ে নিব।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar