আজ , , ,

ডামুড্যায় নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। এ প্রতিপাদ্যে শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar