আজ , , ,

সপ্তাহের প্রতিদিনই বাজারে মনিটরিং ও অভিযান চলবে: শরীয়তপুর জেলা প্রশাসক

শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেছেন, বাজারে পণ্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এখন থেকে শুক্র ও শনিবার বাজারে অভিযান পরিচালনা এবং মনিটরিং অব্যাহত রাখতে হবে।
তিনি রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালককে এ নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সহকারি পুলিশ সুপার মুসফিকুর রহমান। এ ছারাও বিভিন্ন দপ্তর প্রধান ও জেলার ৬ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনানগণ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা প্রতিবেদন উপস্থাপন করেন সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar