শরীয়তপুুরের গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। সভায় বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম, উপজেলা বিএনপির সভাপতি তারেক আজিজ মোবারক, আইসিটি কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সামন্তসার ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব সরদার, কুচাইপট্রি ইউনিয়ন চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, গোসাইরহাট প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ কাওসার।