আজ , , ,

শরীয়তপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসের কর্মসূচরি মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও সহায়তা উপকরণ বিতরণ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরীন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, জেলা নাগরীক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাওলানা খলিলুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও প্রতিবন্ধী নেতৃবৃন্দ।
এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়তা উপকরণ বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar